আইসিসির নিয়মে এখন মানকাড আউট বৈধ। কিন্তু তারও কিছু নিয়ম রয়েছে। বোলার তার বোলিং অ্যাকশন শেষ করার আগেই বল করা থামিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটারকে মানকাড আউট করলে তবেই সেটা বৈধ। বোলিং অ্যাকশন শেষ করার পরে সেই কাজ করলে তাকে আউট বলে ধরা হবে না।

জাম্পার ঠিক এমন কাজটাই করেছেন। তিনি বোলিং অ্যাকশন শেষ করার পরে মানকাড আউট করেছেন রজার্সকে। তাই আম্পায়ার আউট দেননি। আর জাম্পায় এখন সমালোচনার তোপে!

এমআই