চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে সংগ্রহ করেছে ৩০৫ রানের বড় স্কোর। এরপর বল হাতেও ঝলক দেখিয়েছে টাইগাররা।
তৃতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনার জ্যাসন রয়কে সাজঘরমুখী করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশের স্কোর: ইংল্যান্ড ৭ ওভারে ৩০/১ ব্যাটিং: অ্যালেক্স হেলস ১৮, জো রুট ১১।
আউট: জেসন রয় ১।
বাংলাদেশ ৫০ ওভারে ৩০৫/৬
মাশরাফির করা প্রথম ওভারে মাত্র দুই রান সংগ্রহ করতে পেরেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাসন রয় ও অ্যালেক্স হালেস।
মাশরাফির দ্বিতীয় ওভারে কিছুটা চড়াও হয়ে খেলতে চেয়েছিলেন রয়। স্কুপ করতে গিয়েছিলেন উইকেটের পেছনে। কিন্তু থার্ড ম্যাচে দারুণ এক ক্যাচ ধরে তাঁকে সাজঘরমুখী করেছেন মুস্তাফিজুর রহমান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ১২৮, মুশফিকুর রহিমের ৭৯ রানের দারুণ দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩০৫ রানের বড় সংগ্রহ জমা করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।
বিদেশের মাটিতে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ডও গড়েছেন তামিম ও মুশফিক। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেছিলেন ১৬৬ রান। এর আগে বিদেশের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৫ বিশ্বকাপে মুশফিক আর মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে করেছিলেন ১৪১ রান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসনে, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান. রুবেল হোসেন।
ইংল্যান্ড দল: এ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট. ইয়োইন মরগান, বেন স্টোকস, জস বাটলার মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লানকেট, মার্ক উড, জ্যাক বল।
এমবি





