ক্লাব প্রীতি ম্যাচে মারসিলির কাছে হারল সিরি আ চ্যাম্পিয়ন্স জুভেন্টাস। শনিবার রাতে স্টেডিও ভেলোদোরনে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে আল্লেগিরির শিষ্যরা।

খেলার ৩৫ মিনিটে রোমাইন আলেসানদ্রিনির গোলে এগিয়ে যায় মারসিলি। বিরতিতে যাওয়ার আগে গোলটি শোধ করতে পারেনি জুভেন্টসা।

বিপরীতে প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে লিচস্টেইনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি ইউরোপের রানার্স আপ ক্লাবটি। বরং ৮৪ মিনিটে আবদেলের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মারসিলি।

জেডআই