চট্টগ্রাম কিংসের বোলারদের বেধড়ক পিটিয়েছেন খুলনা টাইগার্সের দুই ব্যাটার উইলিয়াম বোসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের ব্যাটে ভর করে ২০৩ রানের বিশাল সংগ্রহ পায় খুলনা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার বোলিং তোপে থুবড়ে পড়ে চট্টগ্রামের ব্যাটিং অর্ডার। ১৬৬ রানে অলআউট হয় মোহাম্মদ মিঠুনের দল। তাতে ৩৭ রানের জয়ে আসর শুরু করল মিরাজের দল।
২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভুতুড়ে শুরু এক কাণ্ড ঘটে। একের পর এক নো আর ওয়াইডে এক বলে ১৫ রান দেন খুলনার বোলার ওশান থমাস। তবে চিটাগাংয়ের ব্যাটাররা ছিলে আসা-যাওয়ার মাঝে। দলীয় ৫৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চিটাগাং। নাইম ইসলাম ১২, পারভেজ হোসেন ইমন ১৩, মোহাম্মদ মিথুন ৬, উসমান খান করেন ১৮ রান।
এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান হায়দার আলি ও টম ও'কননেল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় চিটাগাং। মোহাম্মদ ওয়াসিম ৮ ও শরীফুল ইসলাম ১ রান করে ফিরে যান।
তবে একপ্রান্ত আগলে রেখে মারমুখী ব্যাটিং করতে থাকেন শামীম। আর তাকে সঙ্গ দেন আলিস ইসলাম। ১৬তম ওভারে শামীম হোসেন পাটোয়ারির উপর চড়াও হন, টানা দুটি ছক্কা হাঁকান। এরপরের বলে ছক্কা হাঁকাতে গেলে টাইমিংয়ে ভুল করেন অঙ্কন, মিড অফ বরাবর বলটি অনেক উপরে উঠে যায়, তবে ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন। বলটি তার হাতে লেগে নাকের উপরে লাগে, ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
শরিফুলের ১৭তম ওভারে তিনটি ছক্কা হাঁকান অঙ্কন। একটি লং অফ, একটি ডিপ এক্সট্রা কভার এবং একটি ডিপ স্কয়ার লেগ দিয়ে মারেন। মাত্র ১৮ বলে আদায় করে নেন ফিফটি। ৪৮ বলে আটটি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার বসিস্টো। অঙ্কন ঝড়ো ব্যাটিংয়ে খেলেন ২২ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৯ রানের অপরাজিত ইনিংস
এইচআর





