বাংলাদেশ দল আগেরদিন রাতে রওনা হয়ে সোমবার সকালে দুবাই পৌঁছেছে। কিন্তু সোমবার রাত ৮টা পর্যন্ত ভিসা পাননি তামিম ইকবাল ও রুবেল হোসেন।
বিশ্বজুড়ে যারা ক্রিকেট খেলে থাকেন তাদের কেন দুবাইয়ের ভিসা পেতে দেরি হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন। রুবেল হোসেন গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেও ভিসা জটিলতায় পড়েছিলেন।
নির্ধারিত সময়ে দুবাই যেতে না পারায় কিছুটা চিন্তায় রয়েছেন তামিম। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হালকা অনুশীলন করে নিজের অবস্থা দেখে নিতে চান এ বাঁ-হাতি ব্যাটসম্যান।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
এমআর





