[b]মেলবোর্ন: [/b]অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই লি না। তবে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আনা ইভানোভিচ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের খেলায় ২৮তম বাছাই ইতালিয়ান ফ্লাবিয়া পানেত্তাকে সরাসরি ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন চাইনিজ তারকা লি না। প্রথম সেটের শুরুতে পানেত্তাকে কোনো সুযোগ না দিয়ে ৫-০ গেমে এগিয়ে যান দু'বারের ফাইনালিস্ট লি না। এরপর একটু বাধা পেলেও ঠিকই সেটটি জিতে নিয়েছেন তিনি। দ্বিতীয় সেটটিও জিতে সেমিতে নাম লিখেয়েছেন এই তারকা।
২০১১ ও ২০১৩ সালের মতো এবারও ফাইনালে খেলার ইঙ্গিত দিয়ে ৩১ বছর বয়সী এশিয়ান কন্যা বলেছেন, 'আমি বিশ্বাস করি এ বছর আরো একবার ফাইনালে খেলতে পারি। আমি অনেক আত্মবিশ্বাস অর্জন করেছি। ম্যাচ পয়েন্ট হারানোর পর আমি খেলায় ফিরে এসেছি ও জয় পেয়েছি।'
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390289182.jpg[/img]
এদিকে বিশ্বের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেমিতে খেলা নিশ্চিত করতে পারেননি আনা ইভানোভিচ। ১৯ বছর বয়সী কানাডিয়ান তরুণী ইউজিনি বাউচার্ডের কাছে ৭-৫, ৫-৭, ২-৬ সেটে হেরেছেন সার্বিয়ান টেনিস কন্যা।
প্রথম সেটে জয় তুলে নিয়েছেন ১৪তম বাছাই ইভানোভিচ। দ্বিতীয় সেটে হেরে যাওয়ার পর ফাইনাল সেটে টানা পাঁচবার সার্ভে পয়েন্ট হারিয়ে বিদায় নিয়েছেন তিনি। এদিকে এই টুর্নামেন্টের আগে গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড পার করতে না পারা বাউচার্ড সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে উঠতে লি নার মুখোমুখি হবেন ৩০তম বাছাই।
খেলা
সেমিতে লি না, বিদায় আনা
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই লি না। তবে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আনা ইভানোভিচ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।





