বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নেটবল এবং ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প। ৩ সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পে সারাদেশ থেকে নেটবলে ২০ জন এবং ভলিবল ২২ জন মহিলা খেলয়াড় অংশগ্রহণ করছে।

এই প্রশিক্ষণ ক্যাম্পের সাথে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন। শুক্রবার সকালে ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা এবং ভলিবল দলের কনভেনার ফরিদা আক্তার।

জেডআই