এক দলে সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, কিয়েরন পোলার্ড, সুনিল নারিন ও এভিন লুইস। অন্য দলে রয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মাশরাফি বিন মুর্তজা, লাসিথ মালিঙ্গা ও রবি বোপারার মতো বিশ্বমানের তারকারা।
এমন দুই দলের মুখোমুখি হওয়াকে তো হাইভোল্টেজ বলতেই হবে। বিপিএলের পঞ্চম আসরের অন্যতম বিগ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
৭ ম্যাচ শেষে ৪টি জয় ও ১টি ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৫ ম্যাচের দুটিতে জেতা রংপুর রাইডার্স সাত দলের টুর্নামেন্টে রয়েছে পাঁচ নম্বরে।
সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে একইদিন সিলেট সিক্সার্সকে পরাজিত করে রংপুর রাইডার্স। ফলে রংপুর ছন্দ ধরে রাখার লক্ষ্যে এবং ঢাকা ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে।
এমএ





