ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস ও এনামুল হক হক বিজয়ের উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১.৩ ওভারে ১১৩ রান।

বিজয় ৬১ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৫২ রান করে ক্রেমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।

এর আগে ইমরুল ৬৪ বল মোকাবেলা করে ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকিয়ে করেন ৫৬ রান। ক্রেমারের বলে বদলি ফিল্ডার ওয়ালারের তালুবন্দি হন তিনি।

সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হয় এলটন চিগুম্বুরার দল।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।

মাশরাফি ছাড়াও মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিস, লিটন কুমার দাস, সাব্বির রহমানরা রয়েছেন প্রস্তুতি ম্যাচে। প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

এআই