টি-২০ বিশ্বকাপের ২৮তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
টাইগারদের জন্য আজকের ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার হয়ে গেছে কারণ তারা ইতোমধ্যে নিজেদের তিনটি ম্যাচেই হেরেছে।
অপরদিকে নিউজিল্যান্ড তাদের ৩টি ম্যাচে জিতে ইতোমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে।
কিউইদের একাদশে দুটি পরিবর্তন এসেছে।এডাম মিলনের জায়গায় দলে নেয়া হয়েছে নাথান ম্যাককালামকে। ওপেনার মার্টিন গাপটিলের জায়গায় ডাক পেয়েছেন হেনরি নিকলস।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল আমিন হুসেইন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকলস, কেইন উইলিয়ামসন, মুনরো, এন্ডারসন, রস টেলর, জর্জ ইলিয়ট, সান্তনার, রনচি, নাথান ম্যাককালাম, ম্যাকক্লেনাগান ও সোধি।
এসএম





