সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বি’গ্রুপের ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডজকে রেকর্ড ২৫৭ রানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এটা সর্বোচ্চ ব্যবধানের জয় হলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ৫ম সর্বোচ্চ ব্যবধানে জয়।

এ পর্যন্ত ওডিআই ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয়লাভের শীর্ষ ১০ তালিকা নীচে দেয়া হল :

 

ব্যবধান       জয়ী দল     প্রতিপক্ষ      ভেন্যু         তারিখ

২৯০ রানে   নিউজিল্যান্ড আয়ারল্যান্ড আবাডিন     ১ জুলাই ২০০৮

২৭২ রান     দ.আফ্রিকা   জিম্বাবুয়ে      বেনোনি       ২২ অক্টোবর ২০১০

২৫৮ রান     দ.আফ্রিকা   শ্রীলংকা       পার্ল           ১১ জানুয়ারি ২০১২

২৫৭ রান     ভারত        বারমুডা       পোর্ট অব স্পেন ১৯ মার্চ ২০০৭ (বিশ্বকাপ)

২৫৭ রান     দ.আফ্রিকা   ও.ইন্ডিজ      সিডনি        ২৭ ফেব্রুয়ারি ২০১৫ (বিশ্বকাপ)

২৫৬ রান     অস্ট্রেলিয়া     নামিবিয়া     পচেফস্ট্রুম    ২৭ ফেব্রুয়ারি ২০০৩ (বিশ্বকাপ)

২৫৬ রান     ভারত          হংকং         করাচি         ২৫ জুন ২০০৮

২৪৫ রান     শ্রীলংকা       ভারত          শারজাহ       ২৯ অক্টোবর ২০০০

২৪৩ রান     শ্রীলংকা       বারমুডা       পোর্ট অব স্পেন ১৫ মার্চ ২০০৭ (বিশ্বকাপ)

২৩৪ রান     শ্রীলংকা       পাকিস্তান     লাহোর        ২৪ জানুয়ারি ২০০৯

জেডআই