একদিনের ব্যবধানে পাল্টে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোম্পানির নাম। বুধবার জাতীয় দলের স্পন্সরশিপ পেয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টপ অব মাইন্ড।

আগামী ২ বছরের জন্য ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে স্পন্সরশিপ পেয়েছিল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এই স্পন্সরশিপ চলে গেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড কোম্পানির হাতে। টপ অব মাইন্ডের কাছ থেকে সন্সরশিপ অধিকার কিনে নিয়েছে রবি।

আগামী ২ বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি জাতীয় মহিলা ক্রিকেট দল, বাংলাদেশ-এ দল ও অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকছে রবি।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

কেএইচ