১০ জুন ১৯৮৬ থেকে ২১ জুলাই ২০১৪ দীর্ঘ ২৮ বছরে লর্ডসে একটিও জয় পায়নি ভারত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এল জয়।

সোমবার ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে ক্রিকেটের তীর্থে জয়-খরা ঘোচাল ভারত। ওই ম্যাচ জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত, আজও তা-ই। অবশ্য এ সিরিজটি পাঁচ ম্যাচের। লর্ডসে ১৭ টেস্টে এটি ভারতের দ্বিতীয় জয়। বিদেশের মাটিতে গত ১৬ টেস্টে ভারতের এটি প্রথম জয়।

গতকালই সর্পিল সুইংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছিলেন ইশান্ত শর্মা। এ ডান-হাতি ১৫-১৬ সেন্টিমিটার পর্যন্ত সুইং পেলেন লর্ডসের উইকেটে। আজও বলের মুভমেন্ট ছিল উল্লেখ করার মতোই, ছিল অসমান বাউন্স। মওকা বুঝে ভালোভাবেই ছোবল মারলেন ইশান্ত। তুলে নিলেন ক্যারিয়ার-সেরা ৭ উইকেট।

৩১৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের ধসিয়ে দেওয়ার মূল নায়ক ইশান্ত। ৭২ রানে ৪ উইকেট পতনের পর ধ্বংসস্তূপের মাঝে কিছুটা লড়াই চালিয়েছিলেন জো রুট ও মইন আলী। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১০১। ইশান্তের লাফিয়ে ওঠা বল গা বাঁচিয়ে ঠেকাতে গিয়ে অদ্ভুতভাবে আউট হলেন মইন। সর্বোচ্চ ৬৬ এল রুটের ব্যাট থেকে। এ জুটিটাই যা একটু আশা দেখিয়েছিল ইংলিশদের। জুটি ভাঙার পর ইংল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়াল। গত দিনের সঙ্গে আজ ৬ উইকেটে ১১৮ রান যোগ করতে পেরেছে ইংলিশরা। শেষমেশ অলআউট ২২৩ রানে, হার ৯৫ রানের।

২৮ বছর আগে ৫ উইকেটে জেতা সে টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন ভারত অধিনায়ক কপিল দেব, আজ ইশান্ত। ২০১১ সালে ইংল্যান্ড সফরে টানা চার ম্যাচ হেরেছিল ভারত। এবার অবশ্য ভিন্ন চিত্র। ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির দল।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই