গত চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে অসাধারণ জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ দলের ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি ইঙ্গিত দিয়েছেন আগুয়েরো বিক্রির জন্য নয়।
এই ম্যাচের পরপরই লিয়নেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি অনেকেই এখন আগুয়েরোকে অন্যভাবে দেখা শুরু করেছে। রোববার সাউদাম্পটনের বিপক্ষে নিজের শততম ম্যাচেও একইভাবে নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
সাংবাদিকদের কাছে পেলেগ্রিনি বলেছেন, এই মুহূর্তে সার্জিও নিজেও কোথাও যেতে চাচ্ছে না এবং আমরাও তাকে ছাড়বো না। সিটি সেই ধরনের ক্লাব নয় যারা খেলোয়াড়দের বিক্রি করে। বরং এটা এমন একটি ক্লাব যেখানে ভাল খেলোয়াড়দের কিনে নেয়া হয়। প্রতিবছরই আমরা কিছু না কিছু উন্নতি করার জন্য মাঠে নামি। সার্জিও এখানে অনেক ভাল আছে। তার চুক্তির মেয়াদ আরো পাঁচ থেকে ছয় বছর রয়েছে। আমি মনে করিনা এই সময়ের আগে সে ক্লাব ছেড়ে যাবে, ভবিষ্যতের কথা অবশ্য বলা যায় না।
জেডআই





