নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের প্রথম টেস্টে আবহাওয়ার সঙ্গে সঙ্গে ইনজুরির সঙ্গেও লড়াই করতে হচ্ছে বাংলাদেশ দলকে। প্রথম ইনিংসে ব্যাট করার সময় হাতে ব্যথা পেয়ে আর ফিল্ডিং করতে পারেননি অধিনায়ক মুশফিক। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত ১ রান নিতে গিয়ে ব্যথা পান ইমরুল।
মাঠে খানিকটা চিকিৎসা নিয়ে কাজ হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাঁহাতি ব্যাটসম্যানকে। পরে তাকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমএনজে





