ক্যারিয়ারের শেষ অ্যাশেজ নয়, শেষ সিরিজ খেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারেননি। তবে বিদায়ী ম্যাচে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে জিতেছে তার দল।

রোববার টেস্টের চতুর্থ দিনে ২৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। আর প্রথম ইনিংসে ১৪৯ রান করে ফলো অনে পড়েছিল তারা। ফলে দুই ইনিংস মিলেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৮১ রান টপকাতে পারেনি।

সিরিজের চতুর্থ টেস্টে হারের পর সমালোচনার মুখে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। লন্ডনে অনুষ্ঠিত পঞ্চম টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাই টেস্ট ক্রিকেটে সাবেকদের তালিকায় চলে গেছেন তিনি।

সুদীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১১৫টি টেস্ট খেলেছেন ক্লার্ক। ২৮ সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিসহ করেছেন ৮,৬৪৩ রান। যদিও এই টেস্টে ব্যাট হাতে মাত্র ১৫ রান করেছেন তিনি। টেস্টে টুকটাক বোলিংও করেছেন কুক। লেগ স্পিন করে ৩১টি উইকেটের মালিকও হয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক হওয়া অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৪৮১/১০, ওভার ১২৫.১ (স্মিথ ১৪৩, ওয়ার্নার ৮৫, ভগেস ৭৬, স্টার্ক ৫৮; ফিন ৩/৯০, আলি ৩/১০২, স্টোকস ৩/১৩৩)

ইংল্যান্ড : প্রথম ইনিংস, ১৪৯/১০ এবং দ্বিতীয় ইনিংস, ২৮৬/১০, ওভার ১০১.৪ (কুক ৮৫, বাটলার ৪২; সিডল ৪/৩৫, লিয়ন ২/৫৩, মার্শ ২/৫৬)

ফল : অস্ট্রেলিয়া এক ইনিংস ও ৪৬ রানে জয়ী

সিরিজ : ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী

জেডআই