বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আজ বুধবার রাতে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের বোলার সোহাগ গাজী। কার্ডিফের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা দিবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয় বিসিবি'র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, "রিহ্যাব হলে তার সঙ্গে কাউকে পাঠানো হত। এবার শুধু পরীক্ষা দিতে হবে। স্রেফ পরীক্ষা দিয়েই চলে আসবে।"
বিসিবি'র পক্ষ থেকে সোহাগের কেউ সঙ্গী না হলেও দুবাই থেকে আইসিসির একজন কর্মকর্তা তার সঙ্গী হবেন। দুবাইতে ফেরা পর্যন্ত তার সঙ্গে থাকবেন ওই কর্মকর্তা।
এ বিষয় সোহাগ গাজী জানিয়েছেন, "একটু-আধটু নার্ভাস আগে থেকেই লাগছিল। এখন আরও বেশি লাগছে। একা একা যাব...খারাপ লাগছে খুব।"
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





