সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে ‘ঈশ্বরের দল’হিসেবে আখ্যা দিয়েছেন দলের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ সান লোরেনজো। আর্জেন্টাইন এই ক্লাবটিকে ক্যাথলিক ধর্মগুরু পোপ বরাবরই সমর্থন করে আসছেন। কোপা লিবারেটেডর্স জয় করায় তারা এই ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ছোটবেলা থেকেই এই ক্লাবের দারুন ভক্ত খৃস্টান ধর্মের এই প্রধান ব্যক্তি। তাই দুই ক্লাবের ফাইনালকে ঘিড়ে এবার ধর্মীয় আলোচনা শুরু হয়েছে।
কিন্তু মাদ্রিদের ডিফেন্ডার রামোস বিশ্বাস করেন তার দলের ঐশ্বরিক শক্তি রয়েছে। রামোস বলেছেন, একজন খৃষ্টান হিসেবে আমি যেভাবে ধর্মকে দেখি তাতে আমার কাছে মনে হয় এই ধরনের বিশ্বাস ফুটবলে খুব একটা কাজে আসে না। সেমিফাইনালে মারাকে স্টেডিয়ামে আমাদের প্রতি ভক্তদের অগাধ সমর্থন দেখেছি। আমাদের মনে হয়েছে যেন ঘরের মাঠেই আছি। এটাই রিয়ালের অনন্য এক বৈশিষ্ট্য। মাদ্রিদ ঈশ্বরের দল এবং বিশ্বের দল। আর্জেন্টিনায় সকলেই ফুটবলকে দারুন পছন্দ করে। পোপ স্বয়ং লোরেনজোকে সমর্থন করলেও আমরা মাদ্রিদের সকলের জন্য এই ম্যাচে জিততে চাই।
জেডআই





