মাঠে নামার আগে ভরদুপুরেই অবসরের বিষয়টি মাথায় চড়ে মাশরাফি বিন মর্তুজার। এক এক করে পরিবারের সকল সদস্যের সঙ্গে মুঠোফোনে কথা বলেন টাইগার কাপ্তান। বাদ যাননি আদরের কন্যা হুমায়রা। মাশরাফির ঘনিষ্ঠজনদের থেকে জানা গেল এমন তথ্য।

লঙ্কাদ্বীপ থেকে ভেসে আসা বাবার চাপা কণ্ঠের কথামালা মেয়ের কানে এসে পৌঁছানোর ঘণ্টাখানেক বাদেই আসে অবসরের আনুষ্ঠানিক বার্তা। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন মাশরাফি। শ্রীলঙ্কা সিরিজের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি। মাশরাফির অবসর নিয়ে এর আগেও একবার অদ্ভুত গুজব মাথাচাড়া দিয়ে উঠে ক্রিকেটপাড়ায়।

দল নিউজিল্যান্ডে, অথচ বিসিবি প্রধান দেশে বসে ঘোষণা দেন, আর টি-টোয়েন্টি খেলবেন না মাশরাফি। অবাক হয়েছিলেন মাশরাফি নিজেও। পরে অবশ্য ঘোষণার মোড় প্রবাহিত হয় অন্যদিকে।

উজ্জ্বল রায়