সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল আসন্ন টি-২০ বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছেন। আর তারপর থেকেই বইছে নানা আলোচনা- সমালোচনা।
এসবের মধ্যেই বাংলাদেশ- নিউজিল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানালেন এক তথ্য।
তিনি বলেন, তামিমের সাথে রিয়াদের কোন সমস্যার কথা শুনেনি, টি২০ বিশ্বকাপে তামিমকে ফেরানোর কোন অনুরোধই করিনি, প্রশ্নই আসে না।
গুঞ্জন উঠেছিলো যে বর্তমান টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহর সাথে সমস্যার জন্য হয়তো তামিম নিজেকে আসন্ন বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
কিন্তু এই প্রশ্নের ব্যপারে পাপন বলেন, তামিমের সাথে রিয়াদের কোন সমস্যার কথা আমি শুনিনি।
এইচএন





