২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। তার আগে আজ বিকেলে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। তাদের পাশাপাশি এবারের এই আসরের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে ভারতের চ্যানেল নিও স্পোর্টস। তারা দক্ষিণ এশিয়ায় বিপিএলের ম্যাচগুলো সম্প্রচার করবে।
বিপিএলের প্রশংসা করে নিও স্পোর্টস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খেলোয়াড় ও ক্রিকেটের মানের বিবেচনায় বিপিএল ভালো একটি টুর্নামেন্ট। এ কারণেই আমরা এটির ‘সম্প্রচার স্বত্ত্ব’ নিয়েছি।’
এমআর





