আইসিসি ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপুর্ণ খেলায় ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি, ক্রিকেটের জনক বৃটিশ বাহিনীকে বাংলার টাইগাররা পরাজিত করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ময়মনসিংহের মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

সারা দেশে যেমন শুরু হয়েছে বিজয় মিছিল তেমনি ময়মনসিংহও পিছিয়ে নেই। আর থাকবেইবা কেনো, জয়ের অন্যতম নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তো ময়মনসিংহেরই কৃতি সন্তান।

মাহমুদুল্লাহর প্রথম সেঞ্চুরী সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশের কোন খেলোয়ারের এই প্রথম তিন অংকের কোঠায় রান । এতে যেমন গর্বিত মাহমুদুল্লাহর পরিবার সেই সাথে গর্বিত ময়মনসিংহবাসীও ।

গতকাল বিজয় লাভ করার পর থেকেই শুরু হয় বিজয় মিছিল । শহরের গাঙ্গিনাপাড়, নতুন বাজার, সানকিপাড়া, টাউনহল, কাচিঝুলি, চরপাড়া সহ প্রতিটি অলিতে গলিতে মিছিল নিয়ে বেরিয়ে পরে ময়মনসিংহের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ।

আজও থেমে নেই ইংল্যান্ড বধের আনন্দ মিছিল। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলেরা আয়োজন করে টাইগারদের অবিস্মণীয় বিজয়ে আনন্দ মিছিল। সারাদিন শহরের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা বিজয় মিছিলের চিত্র তোলে ধরা হলঃ

জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিলঃ

ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে একটি বিজয় মিছিল আজ বিকাল ৩ টায় শহরের টাউন হল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় । এসময় মিছিলে সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

জেলা আওয়ামীলীগের বিজয় মিছিলঃ

আজ বিকাল ৫ টায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান মিল্কির সভাপতিত্বে একটি বিজয় মিছিল ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

মিছিলে আরও নেতৃত্ব দেন শহর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম তারা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর বাবু, জেলা শ্রমিকলীগের সভাপতি আফতাব উদ্দিন, জেলা স্বেচ্ছালীগের সভাপতি নুরুজ্জামান খোকন প্রমুখ ।

বিএনপির আনন্দ মিছিলঃ

দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের হরিকিশোর রায় রোডেস্থ দলীয় কার্যালয় থেকে বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ বুলু, কেন্দ্রীয় শ্রমিক নেতা আবু সাঈদ, কৃষক দলের আজিজুল হক খান প্রমুখ ।

শহর শিবিরের বিজয় মিছিলঃ

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি বিজয় মিছিল শহরের বিদ্যাময়ী স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের মিছিলঃ

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি বিজয় মিছিল

শহরের গঙ্গাদাস গুহ রোডস্থ স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নুতুন বাজার, টাউন হল সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয় ।

এসএইচ