আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই স্বমহিমায় উজ্জ্বল বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। নজরে আছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। নিজর ক্ষুধার মেধার পরিচয় দিয়েছেন বরাবর।
তবে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে সমস্যা পরেছেন এই কাটার মাস্টার। তবে তাঁর সমস্যা ক্রিকেট নয় বরংতার মূল সমস্যা ভাষা।
বাংলাদেশের দলের বাইরে একা প্রথম বারের মত বিদেশ সফর করছেন মুস্তাফিজ। বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো পারেন না তিনি। তাই মূল সমস্যা হয়ে দাড়াচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা।
হায়দারাবাদে একজনও বাঙালি নেই। মেন্টর ভিভিএস লক্ষণের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু খুব একটা কথা হয়নি। নিজেই মজা করে বললেন, খুব বেশি কথা না হওয়ার কারণও ওই যোগাযোগের সমস্যা।
তা সত্ত্বেও মুস্তাফিজের জন্য আশার খবর হলো, দলে রয়েছে অনেকগুলো পরিচিত মুখ। মুস্তাফিজকে প্রশংসায় ভাসানো আশিস নেহরার সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কে জানে ফেরার সময়ে সত্যি সত্যি বন্ধু বানিয়েই ফিরতে পারেন কি না মুস্তাফিজ?
এমআইএস।





