মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়াডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক এ্যান্জেলা ম্যাথিউস।
এ সিরিজের দ্বিতীয় ওয়াডেতে টাইগার একাদশে ফিরেছেন মাশরাফি।
বৃহস্পতিবার দুপুর ১ টায় খেলা শুরু হয়েছে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী, আর বাংলাদেশ দলের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এদিন টাইগাররা জিততে না পারলে ট্রফি হাতছাড়া করবে।
বাংলাদেশ দলের সম্ভাব্য দল : শামসুর রহমান শুভ, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, নাঈম ইসলাম/মহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, আল-আমিন/মাশরাফি বিন মতুর্জা ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা ক্রিকেট দল : কুশাল জেনিথ প্যারেরা, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, আসান প্রিয়াঞ্জন, কিথুররওঢান ভিতানাগে, অ্যাঞ্জোলো ম্যাথুস, থিসেরা প্যারেরা, সুরঙ্গা লাকমাল, সচিত্র সেনানায়েকে ও লাথিস মালিঙ্গা।
[b]ঢাকা,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]