বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলে ৩০ লাখ টাকা পুরস্কার পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বুধবার সিলেটে জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়ে চকম লাগানো এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল "চ্যানেল নাইন"।

ফুটবলাররাও বাফুফে সভাপতিকে প্রতিশ্রুতি দিয়েছেন সেমিফাইনালে উঠেই তারা দেখা করবেন বাফুফে সভাপতির সঙ্গে।

জেডআই