বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লামের জার্মানির কাছে হেরে গিয়েছিল মেসির আর্জেন্টিনা। এবার লাম-মেসি ছাড়াই মাঠে নেমেছিল দল দুটি। এই ম্যাচে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিল মেসির সতীর্থরা। জার্মানকে হারিয়েছে ৪-২ গোলে।

ম্যাচটিতে ২০ মিনিটে ও ৪০ মিনিটে দুটি গোল করেন অ্যাগুয়েরা ও লামেলা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ৩-০ পূর্ণ করেন ফার্নান্দেজ। ৫০ মিনিটে এক হালি পূর্ণ করেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলতে না পারা ডি মারিয়া। তবে ৫২ ও ৭৮ মিনিটে দুটি গোল শোধ করতে পারেন শারলে ও গোতশে। এই ম্যাচের আকর্ষণী কিছু মুহুর্তের ভিডিও টাইমনিউজবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, একে,জেডআই