সেরা ফুটবলার বিতর্কে বন্ধুকে খুন করেছে বন্ধু। এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে ভারতে।
কে বিশ্বের সেরা ফুটবলার? মেসি নাকি রোনালদো? এই প্রশ্নে সৃষ্ট বিতর্ক নিয়ে বন্ধুকে খুন করেছেন এক যুবক।
ভারতীয় পুলিশের সূত্রে জানা যায় যে, ওই দুই যুবক নাইজেরিয়ার নাগরিক। তারা দীর্ঘদিন ভারতে বসবাস করছেন।
পুলিশ অফিসার কিরান কাবাদি জানিয়েছেন, বন্ধুকে খুন করার অভিযোগ উঠেছে মিচেল চুকুমা নামক এক যুবকের বিরুদ্ধে। খেলা নিয়ে আলোচনার এক পর্যায়ে বন্ধু ডুরুমচুকুকে হত্যা করে চুকুমা। ওই দিন ডুরুমচুকুর জন্মদিন ছিল।
আবাদি জানান, খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে চুকুমা ডুরুমচুকুর দিকে গ্লাস ছুঁড়ে মারেন। মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলে বমি করে দেন ডুরুমচুকু।
এই ঘটনায় স্থানীয় পুলিশ বলছে, দেশের আইনানুযায়ী খুনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তবে দিল্লিতে নাইজেরিয়ান দূতাবাসের পক্ষ থেকে অভিযুক্তের পক্ষে এখনো যোগাযোগ করা হয়নি।
এমআইএস।





