বাজে মন্তব্য করায় এক দর্শককে চড় মারলেন ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ভদোদরার রিল্যায়েন্স স্টেডিয়ামে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে।

গত আড়াই বছর ধরে জাতীয় দলের জার্সি পরেননি ইউসুফ। আগামী দিনে জাতীয় দলের দরজা খুলবে এমন সম্ভাবনাও নেই। এর মধ্যে রঞ্জি ট্রফিতে তাকে নিয়ে বিদ্রুপ করায় রেগে যান তিনি।

মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরার পথে এক দর্শক তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করায় হঠাৎই মাথা গরম করে ফেলেন ইউসুফ। সোজা গিয়ে চড় মেরে বসেন ওই দর্শককে।

পরে জানা গেছে, ওই সমর্থক না কি পাঠান এবং দলের বাকি ক্রিকেটারদের উদ্দেশ্যে কটূ মন্তব্য করেছিলেন। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে এই চড়কাণ্ডের জন্য ইউসুফ শাস্তি পাবেন কি না তা জানা যায়নি।

জেডআই