ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছে। বাংলাদেশ সফরে আসতে আগ্রহী হলেও ২০১৬ সালের এপ্রিলের আগে আসছে না তারা। তবে অস্ট্রেলিয়া না আসায় ওই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ইতিমধ্যে এই সিরিজের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আফ্রিকার দলটি ১ নভেম্বর বাংলাদেশে আসবে। ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৬ নভেম্বর দ্বিতীয়টি। আর ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর দুদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

১৩ নভেম্বর দ্বিতীয় ও ১৫ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে বিপিএলের কারণে একটি টি-টোয়েন্টি ম্যাচ কমে যেতে পারে।

সিরিজের সময়সূচি:

তারিখ                     ম্যাচ

৪  নভেম্বর            প্রথম ওয়ানডে

৬  নভেম্বর           দ্বিতীয় ওয়ানডে

৮  নভেম্বর           তৃতীয় ওয়ানডে

১১ নভেম্বর           প্রথম টি-২০

১৩ নভেম্বর           দ্বিতীয় টি-২০

১৫ নভেম্বর           তৃতীয় টি-২০

(তথ্যসূত্র : বিডিক্রিকেটটিম.কম)

এমকে