ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের একমাত্র ইলিমিনেটরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, আজকের ম্যাচেও খেলছেন না কেকেআরের আন্দ্রে রাসেল। তার জায়গায় আছেন পেসার মরনি মরকেল। নেই সাকিব আল হাসানও। এছাড়া একাদশে আছেন সতীশ যিনি আনকিত রাজপুতের জায়গায় স্থান পেয়েছেন।
হায়দারাবাদের একাদশ : শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, হেনরিক, যুবরাজ সিং, ওঝা, হুদা, বেন কাটিং, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, স্রান ও মুস্তাফিজুর রহমান।
আর কেকেআর'র একাদশ : গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, পান্ডে, কলিন মুনরো, ইউসুফ পাঠান, যাদব, সতীশ, হোল্ডার, কুলদীপ যাদব, মরনি মরকেল ও সুনীল নারাইন।
এমই





