পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে জাদু দেখিয়ে শহীদ আফ্রিদিকে বিদায় করে দিয়েছেন অভিষিক্ত বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন মুখতার আহমদে (৩৭) ও হারিস সোহাইল (২)।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।
ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের উদ্বোধনী জুটির মুখতার হোসাইন ও আহমেদ শেহজাদ। গড়ে তোলেন ৫০ রানের জুটি।
অবশেষে ৯ম ওভারে তাসকিনের শেষ বলে দুর্দান্ত অকল্পনীয় এক ক্যাচ ধরে শেহজাদকে বিদায় করে দেন টাইগার নেতা মাশরাফি।
১১তম ওভারে মুস্তাফিজুর রহমানের চতুর্থ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ আউট হন শহীদ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হারিস সোহাইল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মুখতার আহমেদ, সোহাইল তানভীর, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও সাঈদ আজমল।
জেডআই





