মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন কোহলি। একই সঙ্গে বান্ধবী আনুশকা শর্মাকে যখন-তখন কাছে পাচ্ছেন এই ক্রিকেটার। বলা যায় বেশ মজাতেই আছেন কোহলি!

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি বান্ধবীদের নিয়ে ক্রিকেটারদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন। এ জন্য হোটেলের বাইরে যখন-তখন দেখা করছেন বিরাট-আনুশকা। সিরিজ চলাকালীন সময়েও একসঙ্গে হোটেলের বাইরে রাত কাটিয়েছেন এই দুই তারকা।

সম্প্রতি এই তারকাদের পাওয়া গেল ক্রুজ ভ্রমণে। ভারতীয় দলের সঙ্গে সিডনি হারবার ব্রিজে ঘুরে বেড়িয়েছেন আনুশকা। এ সময় সফরকারী দলের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন।

ভারতীয় ক্রিকেট দলের জন্যে এ আয়োজন করেন দেশটির হাইকমিশন। ভ্রমণ শেষে দলের সঙ্গে ডিনারেও যোগ দেন আনুশকা-বিরাট।

এমকে