১৬৮/২০রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার বিকাল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ১৬ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৮ রান। দুর্দান্ত শুরু করেন তামিম-সৌম্য সরকার । তবে, ইনিংসের ষষ্ঠ ওভারে তামিম ব্যক্তিগত ২৩(১৭) রান আর সৌম্য সরকার ৪৩(৩৩) করে বিদায় নেন।
১৭ বলে তিনটি চার আর একটি ছক্কা হাঁকানো তামিমের ইনিংস শেষ হয় মুজারাবানির বলে ভিটোরির তালুবন্দি হয়ে।
৩৩ বলে চারটি চার আর তিনটি ছক্কা হাঁকানো সৌম্য সরকার ইনিংস শেষ হয় ক্রেমার বলে ওয়ালার তালুবন্দি হয়ে।
৩ বলে এক রান করে মাহমুদউল্লাহ রিয়াদ ইনিংস শেষ হয় মাসাকাদজার বলে মুতুম্বামি তালুবন্দি হয়ে।
এমবি





