বাইক চালিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দুই সন্তানের জননী বেসি এলিসি।৪৬ বছর বয়সী এই নারী ঘণ্টায় ২৬৪ মাইল গতিতে বাইক চালিয়ে বিশ্ব রেকর্ড করেন।। এ গতিতে এর আগে আর কেউ বাইক চালাতে পারেনি।অরেঞ্জ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সুজুকি ব্রান্ডের সেকেন্ড হ্যান্ড বাইকটি কিনে নিজের গ্যারেজে নতুন করে তৈরি করেছেন এলিসের স্বামী মিক। আর এ বাইক নিয়েই আগের রেকর্ডের চেয়ে ঘণ্টায় ২০ মাইল বেশি গতিতে চালিয়েছেন এলিসি। এ সাফল্যে তিনি দারুণ উচ্ছ্বসিত।

যুক্তরাজ্যের লিংকনশায়ারে বাড়ি এলিসির। সেকেন্ড হ্যান্ড বাইকটি কেনার পর তা কিছুটা সারাইয়ের পর এলিসির মনে হয়েছিল, এই বাইক গতির নতুন রেকর্ড গড়তে পারবে।

মিক দুই বছর ধরে ১ হাজার ৩০০ সিসির বাইকটি সংস্কারে কাজ করেন। আর এই বাইক ঘণ্টায় ২৬৪.১ মাইল বেগে চালাতে সক্ষম হন এলিসি।

এর আগে সর্বোচ্চ গতিতে বাইক চালানোর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জেনিফার রবার্টসনের। তিনি ঘণ্টায় ২৪৩.৬ মাইল গতিতে বাইক চালিয়েছিলেন।

 

ইআর