মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে মুখোমুখি হবে। আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় রাজাসেখারা রেড্ডি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে ।

ফেভারিটের তকমা নিয়েই পুনের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুস্তাফিজ চমকে জয়ের ধারা অব্যাহত রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ডেভিড ওয়ার্নারের দল। এরই মধ্যে দলের অবিচ্ছেদ্য অংশ মুস্তাফিজ শিকার করেছেন ১৩ উইকেট।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ যুবরাজ সিং এবং আশিষ নেহরা। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক ওয়ার্নার।

এদিকে, ১০ ম্যাচে ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নীচের দিকে অবস্থান করছে মাহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুনে। অজিঙ্কা রাহানে বাদে ফর্মে নেই কোন ব্যাটসম্যান।
তবে, দুই দলের মুখোমুখি এক দেখায় পুনের কাছে ৩৪ রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এসএম