এবার, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২১ রান করেন মাহমুদউল্লাহ। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই হাজার পূর্ণ করেন তিনি।

দুই হাজার রান করতে ১৯ রান দরকার ছিলো মাহমুদউল্লাহর। ১৪ বলে ২১ রান করেন তিনি।

বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ। দেশের মধ্যে রানের দিক দিয়ে মাহমুদউল্লাহর পর দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৯৬ টি-টোয়েন্টিতে ১৯০৮ রান করেছেন তিনি।

উল্লেখ্য, ক্রিকেটের টাইগার এই সুপার স্টারের জন্ম ময়মনসিংহে, ক্রিকেটে হাতে খড়ি আর বেড়ে ওঠা সেখানেই। এরপর টাইট অফস্পিন আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ইন্টারন্যাশনাল ডেব্যু। একই বছর খেললেন আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টির প্রথম আসর। পাকা করে নিলেন টাইগার স্কোয়াডে নিজের জায়গা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরে ইংল্যান্ডের বিপক্ষে রিয়াদের হিস্টোরিক উইনিং নক টাইগার ভক্তদের চোখের তারা। এরপর থেকে রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের এক শক্তিশালী স্তম্ভ।

এমআই