দেশের সবচেয়ে বড় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান
গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার সাথে আছেন দলের ওপেনার তামিম ইকবাল ও নাসির হোসেন।
দেশের আসন্ন ক্রিকেট মৌসুমে নিজেদের ব্যবসা বাড়িয়ে নেওয়ার উদ্যোগে গ্রামীনফোনের সাথে থাকবেন এই তিন তারকা।
এ বিষয়ে গ্রামীনফোনের কর্পোরেট কমিউনিকেশন প্রধান বলেন, “আমরা বহু দিন ধরেই ক্রিকেটের সাথে আছি। ভবিষ্যতেও থাকতে চাই। মুশফিক, তামিম ও নাসির শুধুমাত্র গ্রামীনফোনের অ্যাম্বাসেডর নয়। তারা সবার আগে বাংলাদেশ ক্রিকেটেরই অ্যাম্বাসেডর।”
এই তিনজনের মতো মুঠোফোন সেবাদাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান  থাকবেন বাংলালিংকের সাথে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি .কম ) // এ এস[/b]