দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি। এবার পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই শতরান পার করেছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে বা্ংলাদেশ। ক্রিজে আছেন উদ্বোধনী জুটির এনামুল হক (৫৮) ও ইমরুল কায়েস (৩৪)।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতে ব্যাটিং নিয়ে পাকিস্তানের বোলারদেরকে বেধড়ক পিটিয়ে দলের রানের চাকা সচল রাখছেন উদ্বোধনী জুটির ব্যাটসম্যানরা।
খেলা
উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পার করল বাংলাদেশ
দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি।





