প্রথম দিনের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় দিনে ফিল্ডিং করছে মুশফিক বাহিনী। উইকেট তুলে দ্রুত দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোলাররা।
তবে দিনের শুরুর দিকেই ২৭তম টেস্ট শতক তুলে নেয়া হাশিম আমলা আর দেড়শ রান করা এলগারের বডি ল্যাংগুয়েজ বলছে রানের পাহাড় টপকানোর ব্যবস্থা করছেন তারা।
শুক্রবার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে এলগার ১২৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন। উইকেটে ৬৮ রানে অপরাজিত থেকে শুরু করেন হাশিম আমলা।
তবে ওয়ানডে স্টাইলে খেলতে থাকা এই দুই ব্যাটসম্যান ১০৮ ওভার শেষে ব্যক্তিগতভাবে ১১৪ (আমলা) ও ১৬০ রান (এলগার) তুলে ফেলেছেন। আর এ দুই ব্যাটসম্যান প্রথম দিনের দলীয় রানকে নিয়ে গেছেন ৩৭৬-এ।
এর আগে প্রথম দিন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকা মার্করামের উইকেটটি তুলে নিতে পেরেছেন টাইগাররা। ১ উইকেটে ২৯৮ রানে দিন শেষ করেন প্রোটিয়ারা।
সাদা পোশাকে বাংলাদেশ ও দ. আফ্রিকা এই ম্যাচের আগে পর্যন্ত দশবার মুখোমুখি হয়। তবে কোনোবারই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। দুটি টেস্ট অবশ্য ড্র হয়েছে। কিন্তু সেটিও বৃষ্টির কল্যাণে। বাকি ৮ টেস্টেই জয় পায় প্রোটিয়ারা।
এমএ





