দিদিয়ের দ্রগবা, লিওনেল মেসি এবং মারিও বালোতেল্লির পর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে চতুর্থ ফুটবলার হিসেবে সাময়িকীটির প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ঠাঁই করে নিলেন কোনো ফুটবলার।
এ তালিকায় আরও ৪ জন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা জ্যাসন কলিন্স, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, রাগবি খেলোয়াড় রিচার্ড শেরম্যান এবং নিউজিল্যান্ডের গলফার লিডিয়া কো।
মৌসুমটা সত্যিই দুর্দান্ত কাটছে রোনালদোর। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর রিয়াল মাদ্রিদকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পর্তুগিজ এ ফুটবলার। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচে রোনালদো একাই ছিটকে দেন সুইডেনকে। টাইমের এ তালিকা নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে রোনালদোকে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]