খবরটা শোনার পরে নিজেও কেঁদেছিলেন অঝরে। কিন্তু বাবা-মায়ের কান্না দেখে নিজেই এগিয়ে এলেন সান্ত্বনা দিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা-মাকে আশ্বাস দিয়েছেন, ‘চিন্তা করো না বাবা-মা, ইনশা-আল্লাহ আমি দ্রুত মাঠে ফিরব।’

চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ পরের ম্যাচের জন্য অনুশীলন করছিলেন। এর মাঝেই এলো সেই দুঃসংবাদ। নিজেকে ধরে রাখতে পারলেন না ড্রেসিং রুমে গিয়ে অঝোরে কাঁদতে থাকলেন। তাকে সামলাতে হিমশিম খেয়েছিলেন মাশরাফি।

পরে একই অবস্থা তাসকিনের পরিবারেরও। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় তাসকিনের মা-বাবা কান্নায় ভেঙ্গে পড়েন। তাসকিনের বাবা বলেন, ‘আল্লাহর উপরে ভরসা আছে, বিসিবি কিছু করবে আশা করি। সব ঠিক হয়ে যাবে।’

এআই