জিম্বাবুয়ের বিপক্ষে সীমির ওভারের সিরিজ থেকে ছিটকে পড়েছেন আম্বাতি রাইডু। তার পরিবর্তে দলের সাথে যোগ দিচ্ছেন সাঞ্জু স্যামসন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র মেডিকেল দল নিশ্চিত করেছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে আক্রান্ত রাইডুর পুরো সিরিজে আর খেলা সম্ভব নয়। ডান পেশীতে টান পড়ায় আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। অল ইন্ডিয়া নির্বাচক কমিটি সে কারনেই বাকি সিরিজের জন্য রাইডুর পরিবর্তে স্যামসনের দলভূক্তি নিশ্চিত করেছে।

জেডআই