চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেও রেকর্ড গড়ল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে বেশিবার রানার্স-আপ হওয়ার রেকর্ড গড়ল 'কিলার লেডি' খ্যাত দলটি।

শনিবার বার্লিনের অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছে জুভেন্টাস। এ নিয়ে ষষ্ঠবারের মতো ফাইনাল ম্যাচে হারল তারা। সেই সঙ্গে বেশিবার রানার্স-আপ হওয়ার রেকর্ড বইয়ে নাম লেখাল দলটি।

জুভেন্টাস মোট আট বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। ছয়বার হারের বিপরীতে জিতেছে দু'বার। সবর্শেষ ১৯৯৫-৯৬ মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবার করে রানার্স-আপ হয়ে তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ ও বেনফিকা।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার রানার্স আপ হওয়া দলগুলো।

*জুভেন্টাস (৬) -১৯৭৩, ১৯৮৩, ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০১৫।

* বায়ার্ন মিউনিখ (৫) -১৯৮২, ১৯৮৭, ১৯৯৯, ২০১০ ও ২০১২।

* বেনফিকা (৫) -১৯৬৩, ১৯৬৫, ১৯৬৮, ১৯৮৮ ও ১৯৯০।

* এসি মিলান (৪) ১৯৫৮, ১৯৯৩, ১৯৯৫ ও ২০০৫।

জেডআই