[b]ঢাকা:[/b] টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশে পড়েছে ইংলিশরা। টেস্ট, ওয়ানডের মতো সীমিত ওভারের ক্রিকেটেও হোয়াইটওয়াশে পড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে কোনো ক্রিকেটেই নৈপূণ্য দেখাতে পারেনি অতিথিরা। রোববার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৮৪ রানে ব্যবধানে জিতে সিরিজ ৩-০ তে শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এদিন সিডনি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক অসিরা। উদ্বোধনীতে ৪৮ রান জমা করে সাজঘরে ফেরেন এ্যারন ফিন্স (৩০)। মাত্র ৭ বলে ১৪ রান করে ফেরেন গ্লান ম্যাক্স ওয়েল। এরপর ১৬ বলে ২৯ রান করে সাজঘরে বেন কার্টিং। ৪১ রান করেন ওপেনার ক্যামেরন হোয়াইট। শেষ দিকে ব্যাট তুলে খেলেন অধিনায়ক জর্জ বেইলি। তারা হার না মানা ২০ বলের ৪৯ রানের সুবাদে ১৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ এভারে ১১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ৮৪ রানের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। স্বাগিতক বোলারদের রোশানলে পরে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংলিশরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে পুরো ওভার খেলা সম্ভব হয়নি অতিথিদের। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন ইয়ন মর্গান। দলের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কোর রান করতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম )// এ এস [/b]
খেলা
টি-২০ তে হোয়াইটওয়াশে পড়েছে ইংল্যান্ড
ঢাকা:টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের পড়েছে ইংলিশরা। টেস্ট, ওয়ানডের মতো সীমিত ওভারের ক্রিকেটেও হোয়াইটওয়াশে পড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে





