এক ম্যাচেই ১৩৬টি ওয়াইড! খেলা শেষে এটাই খবর! ভারতে অনূর্ধ্ব-১৯ নারী নর্থ ইস্ট চ্যাম্পিয়নসশিপে নাগাল্যান্ড ও মনিপুরের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন কাণ্ড।
মনিপুর তাদের বোলিংয়ে ১১২ রান দেয় অতিরিক্ততে। যেখানে ৯৪টি ছিল ওয়াইড। অন্যদিকে নাগাল্যান্ড ৪৫টি অতিরিক্তের মধ্যে ওয়াইড দেয় ৪২টি।
খেলায় প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ২১৫ রান করে নাগাল্যান্ড। জবাবে মনিপুর ৯৮ রান করলে নাগাল্যান্ড ১১৭ রানে জয় পায়।
নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অতিরিক্ত রান এসেছে ২০০৩ সালে অনুষ্ঠিত নেদারল্যান্ডস ও জাপানের ম্যাচে। দুই দল মিলে মোট ১৩৩ অতিরিক্ত রান দেয়।
জেড
খেলা
এক ম্যাচেই ১৩৬টি ওয়াইড!
এক ম্যাচেই ১৩৬টি ওয়াইড! খেলা শেষে এটাই খবর! ভারতে অনূর্ধ্ব-১৯ নারী নর্থ ইস্ট চ্যাম্পিয়নসশিপে নাগাল্যান্ড ও মনিপুরের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন কাণ্ড।