অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন জর্জ বেইলি। আগামী বিশ্বকাপের প্রস্তুতি ও টেস্টে নিয়মিত খেলার উদ্দ্যেশে এমন সিদ্ধান্ত নেন তিনি। এছাড়া তাসমানিয়ার হয়ে আরো বেশি প্রথম শ্রেনীর ক্রিকেট খেলতে চান অসি এই ব্যাটসম্যান।

সংযুক্ত আরব আমিরাত সফর ও ঘরের মাঠে পাকিস্তান ও দ.আফ্রিকার সঙ্গে টি-২০ ম্যাচেও নিজের নাম প্রত্যাহার করেছেন বেইলি। যদিও তিনি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না।

আগামী সোমবার আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া ক্রিকেট। সেই সাথে আড়াই বছর টি-২০ তে অধিনায়কত্ব করা বেইলির পরিবর্তে নতুন একজন অধিনায়ক নির্বাচন করবে দেশটি।

টি-২০ তে এখন পর্যন্ত ২৮ টি ম্যাচ খেলেছেন বেইলি। ২৬.১১ গড়ে দুটি অর্ধশতকসহ ৪৭০ রান করেছেন তিনি।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ