শ্রীলংকার বিরুদ্ধে নিজেদের শততম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ বুধবার কলম্বোর পি সারা ওভালে টসে জিতে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪৮ ওভার শেষে ৫ উইকেটে ১৩৭ রান।

আউট: করুনারত্নে (৭), মেন্ডিস (৫), থারাঙ্গা (১১), গুনারত্নে (১৩), ডি সিলভা (৩৪)।

ইনিংসের নবম ওভারে কাটার মাস্টার মোস্তাফিজের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার করুনারত্নে। এরপর ইনিংসের ১২তম ওভারে মিরাজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন মেন্ডিস। ইনিংসের ১৬তম ওভারে শ্রীলঙ্কান শিবিরে আবারও আঘাত হানেন মিরাজ। এবার উপল থারাঙ্গাকে সৌাম্য সরকারের ক্যাচে পরিণত করেন তিনি।

মোস্তাফিজ-মিরাজের পর দৃশ্যপটে হাজির হন পেসার শুভাশীষ রায়। লাঞ্চ ব্রেকের আগে গুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। লাঞ্চের পর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন চান্ডিমাল। পরে সিলভাকে সরাসরি বোল্ড করে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

টপঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের ঐতিহাসিক এই টেস্ট খেলা হচ্ছে না সেটা আগেই জানা গেছে। তার সঙ্গে গল টেস্টে খেলা মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদও বাদ পড়েছেন কলম্বো টেস্টের স্কোয়ার্ড থেকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।

শ্রীলঙ্কা একাদশ: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুণারত্নে, আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকশান সান্দাকান। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভা দলে এসেছে। বাদ পড়েছেন লাহিরু কুমারা।

মুস্তাঈন