ব্রাজিল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করছে আর্জেন্টিনা ও জার্মানি। আক্রমণ আর পাল্টা আক্রমণে প্রথমার্ধের লড়াই শেষ করলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেছে দল দুটি।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় এই দুই দলের লড়াই। প্রথম থেকে বল দখলের দৌড়ে এগিয়ে ছিল জার্মানি। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগের বাধা পার হতে পারেনি তারা। হাতে গোনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সাফল্যা পায়নি তারা। তবে জার্মানিদের কপাল মন্দ। বিরতির ঠিক এক মিনিট আগে একটি কর্নার পায় দলটি। হেড করে গোলও প্রায় করে ফেলেছিল দলটি। কিন্তু হাদেসের হেড করা বল গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে বিপদমুক্ত থাকে আর্জেন্টিনা।
এদিকে গোলের দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি লাতিন দেশটি। খেলার ২০ মিনিটে জার্মান গোলরক্ষককে একা পেয়ে যান স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। সোজা গোলপোস্ট বল কিক করলেই নিশ্চিত গোল হতে পারত। কিন্তু তার বল গোলপোস্টের বাহির দিয়ে চলে যায়।
খেলার ২৯ মিনিটে আরেকটি সুযোগ পায় আর্জেন্টিনা। এবার গোল করেন হিগুয়াইন। কিন্তু সুক্ষ্ম অফসাইডের কারণ দেখিয়ে তার গোলটি বাতিল করে দেয়া হয়।
এই ম্যাচে বেশ দুর্দান্ত কয়েকটি আক্রমণ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে গোলের মুখ উন্মুচন করতে পারেননি। ৪০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ ছিল তারা। কিন্তু বোয়েটাং এই স্ট্রাইকারকে প্রতিরোধ করেন। ফলে গোলবঞ্চিত থাকেন মেসি।
আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (গোলরক্ষক), মার্টিন ডেমিচেলিস, এজেকুয়েল গ্যারে, পাবলো জাবালেতা, মার্কোস রোহো, হাভিয়ের মাসচেরানো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, লিওনেল মেসি, এজেকুয়েল লাভেজ্জি ও গঞ্জালো হিগুয়েন।
কোচ: আলেসান্দ্রো সাবেলা
জার্মানি একাদশ
ম্যানুয়েল ন্যয়ার (গোলরক্ষক), বেনেডিক্ট হাওয়েডস, ম্যাট হামেলস, ফিলিপ লাম, জেরোমি বোয়াটেং, সামি খেদিরা, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, টুনি ক্রুস, মেসুত ওজিল, থমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসা।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





