১০০তম টেস্ট ম্যাচে অভিষেকেই দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।
আজ শুক্রবার শ্রীলংকার বিপক্ষে তৃতীয় দিনের খেলায় নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকান মোসাদ্দেক।
৮৪ বল খেলে ফিফটি করেন এ ডানহাতি ব্যাটসম্যান। ১টি ছক্কা ও ৬টি চারের মার রয়েছে মোসাদ্দেকের ইনিংসে।
এর আগে বুধবার বাংলাদেশের শততম টেস্টে অভিষেক হয় মোসাদ্দেকের। ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় পড়েন মোসাদ্দেক। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে মাঠে নামেন মোসাদ্দেক।
শুক্রবার তৃতীয় দিনের খেলায় মুশফিকুর রহিম আউট হলে মাঠে নামেন মোসাদ্দেক। তখনও শ্রীলংকার চেয়ে ৪৮ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
তবে দায়িত্বশীল ব্যাটিং করেন মোসাদ্দেক। সাকিব আল হাসানের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন মোসাদ্দেক। দলও লিড পায়।
এমবি





