৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, আগেই জানিয়েছিল আইসিসি। সে অনুযায়ী বাংলাদেশসহ সাত দলের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।
২০১৯ সালের ৩০ মে-১৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে অংশ নিবে মোট দশটি দল। এর মধ্যে আটটি দল সরাসরি অংশ নিবে। আর বাকি দুইটি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
কোন আটটি দল সরাসরি অংশ নিবে তা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারের ফলে ক্যারিবীয়দের বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার সব সম্ভাবনা শেষ। তাই বাছাইপর্বে খেলতে হবে তাদের।
শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ায় নিশ্চিত হয়েছে।এর আগেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছিল। তাহলে আমরা এক নজরে দেখে নিই কোন আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নিবে।
যে আটটি দল ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে সরাসরি অংশ নিবে:
বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান,অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড,সাউথ আফ্রিকা।
এবি সিদ্দিক





